ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য মোঃ মমিনুল হক এমপিকে জনতার অভিনন্দন

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
আগস্ট ১৪, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

একজন জনপ্রতিনিধির শুধু ইচ্ছা মানুষের কল্যাণে ব্যয়িত হলেই, মানুষের কল্যাণ সাধিত হয়।

হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক বিগত ৬ মাসে জনগণের কল্যাণে  দিনরাত কাজ করে যাচ্ছেন।

দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষের কথা শুনে ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। নিজ দলের নেতাকর্মীদের অন্যায় কাজের জন্য ছাড় দেওয়া হচ্ছে না।

সরকারের ৬ মাসের শাসনামলে  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি যা করেছেন:

১। হাজীগঞ্জ-শাহরাস্তি হাট-বাজারে সরকারের ধার্যকৃত ১,৬০,০০,০০০.০০ (এক কোটি ষাট লাক্ষ) টাকা খাজনা বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের ঘরে পরিশোধ করেন। শাহরাস্তি-হাজীগঞ্জ হাট-বাজারের জনগণকে খাজনা মুক্ত করেন।

২। হাজীগঞ্জ-শাহরাস্তি তিন চাকার গাড়িসহ সকল যানবাহন থেকে টোল আদায় বন্ধ করেছেন।

৩। শাহরাস্তি-হাজীগঞ্জ ৫০-শয্যার ২টি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করেন।

৪। শাহরাস্তি-হাজীগঞ্জ ২টি মিনি স্টেডিয়াম অনুমোদনপত্র লাভ করেন।

৫। শাহরাস্তি-হাজীগঞ্জ ২টি উপজেলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন চলমান।

৬। শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের অনুমতি লাভ করেন।

৭। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ সরকার কর্তৃক অনুমোদন লাভ করেছে। ফলে ৫নং সদর ইউনিয়নের পূর্ব এবং পশ্চিম অংশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার জায়গা পূরণ হলো।

রাজনৈতিক হানাহানী , পুলিশি হয়রানি, পেশীশক্তির বলে দখল-বাণিজ্য বন্ধ রয়েছে। মাননীয় সংসদ প্রথম অধিবেশনে মাদক আইনের দাবিতে বক্তব্য রাখেন। ২য় অধিবেশনে মাদক ও জুয়া বন্ধের আইন পাশ হয়।

আগামী দিনে (শাহরাস্তি- হাজীগঞ্জ) বাসাীর শান্তি, প্রগতি, অগ্রগতি প্রত্যাশায় মাননীয় সাংসদ মোঃ মমিনুল হক এমপিকে জনগণের পক্ষে থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান মহতি কাজের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।