চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি পুলিশ সদস্যদের বক্তব্য শুনে উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী মানবিক, সেবামূলক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।
সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
