ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৩২ দলের অংশগ্রহণে শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন-২ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

৩২ দলের অংশগ্রহণে শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার সকালে টুর্নামেন্টটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ।

 

ওই সময় উপস্থিত ছিলেন সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের ক্রীড়া  সভাপতি মইনুল ইসলাম কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, এডভোকেট শাহেদুল হক মজুমদার প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা খেলার মাঠ পরিদর্শন করেন। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। রাতে জমকালো আতশবাজি ফুটানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।