ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদকের প্রভাব ও কুফল সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা 

Chandpur Tribune
আগস্ট ১২, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (১২ আগস্ট) দুপুরে এ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘সমাজিক সচেতনতাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একমাত্র হাতিয়ার’ বিষয়ে পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা দুটি গ্রুপে তাদের যুক্তি ও তর্ক উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এর আগে তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, বিতর্কের বিচারক সহকারী অধ্যাপক মালেকা পারভীন।

প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।