শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সকাল ৯ টা ৪৫ টায় কর্মশালার উদ্বোধন করেন মেডিল্যাব হসপিটালের সত্ত্বাধিকারী ডঃ মো. আরিফ উল হাসান। প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান বুলবুলী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০ টায় সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শুরু হয়।
এবিষয়ে আলোচনা করেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। সকাল ১১ টায় সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি ও এমআরডিআই প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক রহিম বাদশা।
দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
