ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দাখিল পরীক্ষাতেই শতভাগ সাফল্য দারুননাজাত ছালেহিয়া মডেল মাদরাসার

Chandpur Tribune
আগস্ট ১১, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার দারুননাজাত ছালেহিয়া মডেল মাদরাসা ২০২৬ সালের প্রথম দাখিল পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ সাফল্য অর্জন করেছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে প্রথমবারের মতো দাখিল পরীক্ষায় অংশ নেয় ১০ জন শিক্ষার্থী। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী A+ (GPA-5), ৩ জন GPA 4.94 এবং বাকি ৪ জন GPA 4.81 পেয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি জায়েদ আল মুহসিনের নেতৃত্বে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার শুরুর দিকে শিক্ষার্থী সংখ্যা সীমিত থাকলেও সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রতিষ্ঠানটির পরিসর ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায়। আফতাবুল ইসলাম মেহরাব ছিলেন প্রতিষ্ঠানটির সর্বপ্রথম আবাসিক ছাত্র। তার মাধ্যমে শুরু হওয়া আবাসিক শিক্ষার্থী কার্যক্রমও পরবর্তীতে বিস্তৃত হয়।

প্রথম দাখিল ব্যাচের ফলাফলে ১০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের শুরু থেকে প্রথম দাখিল পরীক্ষা পর্যন্ত এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।