ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ১১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে ৩টি জিআর ও ১টি সিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. শেখ রায়হানুল ইসলাম, এএসআই (নিঃ) মো. বাবুল হোসেন, এএসআই (নিঃ) সনেট সিকদার, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথসহ সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—জিআর-২৬১/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. রহমত উল্যাহ প্রকাশ লিটন (৩৮), পিতা-মৃত বিল্লাল হোসেন, সাং-সুয়াপাড়া পশ্চিম; জিআর-৬৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আলমগীর হোসেন (বাস গাড়ির সুপারভাইজার), পিতা-মৃত সুলতান আহম্মদ, সাং-সোনাপুর (পশ্চিম দিঘীর পাড়া, সোলেমান হাজীর বাড়ি); জিআর-০১/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মাহবুব আলম (৩০), পিতা-মৃত আক্কাস আলী, মাতা-খাদেজা বেগম, সাং-আহাম্মদ নগর, চটকি বাড়ি, ৪ নম্বর ওয়ার্ড এবং সিআর-৬১২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শাহাদাৎ, পিতা-মো. রশিদ, সাং-সুরসই (দর্জি বাড়ি)।

গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।