ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, পাসের হার ৭৮.৪২ শতাংশ

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ১০, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী,সাধারণ শাখায় তিন বিভাগে মোট ৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।

ফলাফল বিবরণী অনুযায়ী,বিজ্ঞান বিভাগে ১১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫৬ জন A+, ৫৪ জন A, ৩ জন A- এবং ৩ জন B গ্রেড পেয়েছে। মানবিক বিভাগে ৮৮ জনের মধ্যে ১ জন A+, ১২ জন A, ১৬ জন A-, ১২ জন B ও ১২ জন C গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন A, ১৬ জন A-, ৯ জন B ও ৭ জন C গ্রেড অর্জন করেছে।

তিন বিভাগ মিলিয়ে প্রকাশিত ফলাফল শিটে ৫৭ জন শিক্ষার্থী A+ অর্জনের তথ্য রয়েছে। সাধারণ শাখায় পাশের হার উল্লেখ করা হয়েছে ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) শাখায় ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন A+ এবং ৪৮ জন A গ্রেড পেয়েছে। এ শাখায় পাশের হার ৭৩ দশমিক ৫০ শতাংশ।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.আবু ছাইদ বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান,শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। যারা জিপিএ-৫ পেয়েছে তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি,তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য আরও মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের ফলাফল আরও ভালো করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।