ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জিপিএ-৫ পেয়েছেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমরান হোসেনের ছেলে ফারহান এহসাস

Chandpur Tribune
আগস্ট ১০, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী ফারহান এহসাস। তার কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার,শিক্ষক-শিক্ষিকা,সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

ফারহান এহসাস হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. এমরান হোসেনের বড় ছেলে।

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে ফারহান এহসাস বলেন, “জিপিএ-৫ অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ সাফল্য শুধু আমার একার নয়; এর পেছনে আমার বাবা-মা,পরিবারের সদস্য,শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের অনুপ্রেরণা ও সহযোগিতা রয়েছে। বিশেষ করে আমার বাবা সবসময় পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর অনুপ্রেরণা আমাকে সবসময় আত্মবিশ্বাসী করেছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারহান বলেন, “আমি উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন সৎ, আদর্শ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। শুধু নিজের ক্যারিয়ার গড়াই আমার লক্ষ্য নয়; মানুষের জন্য কিছু করা, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার ইচ্ছা রয়েছে। এ স্বপ্ন পূরণে বাবা-মা,শিক্ষক-শিক্ষিকা ও সবার দোয়া চাই।”

তিনি আরও বলেন, “আমার বাবা সবসময় বলেন—জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করতে হবে। বাবার এই শিক্ষা আমি সবসময় মনে রাখব।”

ছেলের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে মো. এমরান হোসেন বলেন, “ফারহানের এই ফলাফলে একজন বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তবে শুধু জিপিএ-৫ অর্জন করাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় নয়। আমি চাই, সে একজন সৎ, আদর্শ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠুক এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক।”

তিনি ফারহানের এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ফারহান এহসাস তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, পরিবারের সদস্য, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তার জিপিএ-৫ অর্জনে পরিবার,আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা ফারহান এহসাসের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।