ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা ও সবুজায়নে হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী আয়োজন

আফতাবুল ইসলাম মেহরাব, হাইমচর
আগস্ট ৮, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

৭ আগষ্ট শুক্রবার দুপুর ২ টায় হাইমচর উপজেলার “সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার”অফিস কক্ষে সংগঠনের পক্ষ হতে সদর আলগী বাজারে পথচারীদের মাঝে চারাগাছ বিতরণ ও খেলোয়াড়দের মাঝে জার্সি, বল বিতরণ করেন প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ।

চারাগাছ ও জার্সি বিতরণ অনুষ্ঠানে “হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার” সভাপতি গাজী মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জজকোর্ট এডভোকেট বেনী আমিন সুমন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মহসিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খাজা আহাম্মেদ,সংগঠনের সদস্য মোঃ রুবেল হোসেন, রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার দুলাল চন্দ্র দত্তকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চারাগাছ বিতরণ ও আলোচনা সভা পূর্বে সংগঠনের পক্ষ হতে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।