ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মাটিখুরে ড্রামে রক্ষিত ১১ কেজি মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Chandpur Tribune
আগস্ট ৫, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) ভোর ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস (বঙ্গবন্ধু) সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম।

 

অভিযানকালে সেখান থেকে তাসলিমা ও জহিরুল নামের একটি দম্পতিকে  আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী নিজেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সদস্যরা।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কঠোর ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চাঁদপুর থেকে অচিরেই মাদক নির্মূল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।