ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Chandpur Tribune
আগস্ট ৪, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় জানানো হয়, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান-এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে উৎসাহিত করা হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত চর্চার মাধ্যমে সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ক্রীড়া সামগ্রী বিতরণের সময়সূচি, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, বিতরণ প্রক্রিয়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ও সফলভাবে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, “শিক্ষা ও ক্রীড়ায় বিনিয়োগই আগামী দিনের সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ার অন্যতম ভিত্তি।” এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।