প্রথম বারের মতো ৫৩ বছর পর মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ ১শ ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান ১শ ৩১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন ২শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আক্কাস ১শ ১৪ ভোট পেয়েছেন।
এছাড়া নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ৭৯ ভোট পেয়ে নির্বাচিত,তার নিকটতম প্রার্থী পেয়েছেন কামাল উদ্দিন ৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ফয়েজ আহমেদ জয়ী হয়েছেন ১৯৩ ভোট পেয়ে, তার নিকটতম প্রার্থী পেয়েছেন মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৬৯ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন মিয়াজী ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত,তার নিকটতম প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ১৩৮ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে রোজিনা আক্তার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ইয়াসমিন আক্তার পেয়েছেন ১৪৮ ভোট।
প্রিজাইডিং অফিসার সাখাওয়াত উল্লাহ বলেন, এ নির্বাচনে ৩শ ৩৯ জন ভোটের মধ্যে ৩শ ৩১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বাকি ১৯টি পদের ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রধান শিক্ষক রজলাল চন্দ্র দাস।
