ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-৫ আসনের সাবেক এমপি এম এ মতিনের কবর জিয়ারত করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ৩১, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এম এ মতিনের কবর জিয়ারত করেছেন হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

শুক্রবার তিনি মরহুম এম এ মতিনের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “মরহুম এম এ মতিন ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের একজন নিবেদিতপ্রাণ জননেতা। তাঁর রাজনৈতিক আদর্শ,সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,এম এ মতিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে চারবারের সংসদ সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।