ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত, লক্ষ্মীপুরে পাশাপাশি কবরে চিরনিদ্রায় দুই ভাই

Chandpur Tribune
জুলাই ২৮, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

 

নিহত সজিব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফা বাড়ির আব্দুল মালেকের ছেলে। সজিব বড় এবং সুজন ছোট।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজিব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে দুই ভাইয়ের মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে পৌঁছায়।

সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

এদিকে নিহত সজিবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।