ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন: ১০ আগস্ট ঘোষণা হচ্ছে নির্বাচনী তফসিল

মো. শাহজাহান খাঁন
জুলাই ২২, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত কার্যকরী পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতির শেষ ধাপ। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, যা আগামী ২৯ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজালাল গত ২১ জুলাই এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেন। পরে বুধবার (২২ জুলাই) হাজীগঞ্জ বাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করা হয়।

নোটিশ অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রস্তুত ও জমা দেওয়া হবে। ১ আগস্ট সমিতির কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভোটারের নাম বাদ পড়লে বা কারও বিরুদ্ধে আপত্তি থাকলে তা লিখিতভাবে নির্বাচন পরিচালনা কমিটির কাছে দাখিল করতে হবে।

আগামী ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযোগ গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ নিষ্পত্তি এবং যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন করা হবে।

এরপর ১০ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।