ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হুমায়ুন কবির স্বপন

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ২২, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে নাছির আহমেদ ভুঁইয়া, সহ-সভাপতি পদে পুনরায় হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ খান শিপন এবং কোষাধ্যক্ষ পদে সহিদ উল্যাহ ভুঁইয়া নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন সমিতির বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান। এ সময় সমিতির সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুনরায় নির্বাচিত সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন নির্বাচিত করায় সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হুমায়ুন কবির স্বপন বলেন, সদস্যদের দেওয়া আস্থার মর্যাদা রক্ষায় সমবায়ের স্বার্থ সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করা এবং সদস্যদের সার্বিক কল্যাণে নিষ্ঠা,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

এ সময় নবনির্বাচিত অন্যান্য নেতারাও সমিতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বলেন,সমিতির উন্নয়ন,ঐক্য ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নতুন নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।