ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে মনোনীত সাদ্দাম হোসেন মিঠুর ক্রীড়া উদ্যোগের প্রশংসা, সহযোগিতার আহ্বান

লুবনা আক্তার বৃষ্টি
জুলাই ২২, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নাজিম উদ্দিন শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শন করেছেন।
সরকারি সফরের অংশ হিসেবে তিনি ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে মনোনীত শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠুর ক্রীড়া ও যুব উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে শাহরাস্তিতে আসেন।

পরিদর্শনকালে উপ-সচিব একাডেমির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং বিগত বছরগুলোতে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)-এর বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র উপভোগ করেন। এ সময় তিনি সাদ্দাম হোসেন মিঠুর এই ব্যতিক্রমী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুবসমাজ ও ক্রীড়ানুরাগীদের এ ধরনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডেপুটি কোঅর্ডিনেটর কফিল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ূন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, গণমাধ্যমকর্মী মো. হানিফ মিয়াজি, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মন্টু, বিএনপি নেতা জালাল খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ব্যাপারী, যুবদল নেতা বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক সাদ্দাম হোসেন মিঠু ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

তিনি আশা প্রকাশ করেন, সাদ্দাম হোসেন মিঠুর এ অর্জন ভবিষ্যতে শাহরাস্তির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের ক্রীড়ামুখী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।