ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

শান্তু ধর
জুলাই ১৯, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।

রবিবার বিকেলে উপজেলার বিশ্বরোড এলাকায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে উঠে আসে। কচুয়ার শিক্ষা ব্যবস্থা, উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত হবে।”

তিনি আরো বলেন,গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক যোগাযোগ থাকলে জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান,উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়াজী, পৌর বিএনপির সভাপতি বিলাল হোসেন মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, সংবাদ পরিবেশনে সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। একই সঙ্গে জনস্বার্থে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ সহ আরো অনেকে।

সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা শেষ হয়। উপস্থিত সবাই ভবিষ্যতেও কচুয়ার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।