ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপকর্মবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১৯, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস ও পেশীশক্তির অপব্যবহার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাঈনুদ্দিন মিয়াজী। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে আমাদের এলাকা থেকে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।”

সমাজসেবক মো. জামাল মিজির সভাপতিত্বে এবং সমাজসেবক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন তালুকদার, পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সী, মো. শফিকুল ইসলাম ও মো. সোহেল রানা।

এছাড়াও বক্তব্য দেন মো. সেলিম, মো. মহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।