ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রঃ) হাফেজীয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান

শাহরাস্তি প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রঃ) হাফেজীয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী, এন্ড মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ফিল্টার প্রদান করা হয়েছে।


১৭ জুলাই শুক্রবার সকাল ১০ টায় হযরত শাহরাস্তি (রঃ) মাজার শরীফ সংলগ্ন এতিমখানা মিলনায়তনে কোরআনের পাখিদের কথা চিন্তা করে বিশুদ্ধ পানি পান করার লক্ষ্যে এ বিশুদ্ধ পানি ফিল্টার বিতরণ করা হয়। বিতরণ শেষে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী, এন্ড মরহুমা ফিরোজা বেগম, বড় বোন মঞ্জুমা আকতার বেবি সহ প্রয়াত পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি,সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইমাম হাসান সুমন। উপস্থিত ছিলেন হাফেজীয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সেকান্তর, কোষাধক্ষ্য আবদুল নূর সোবহান, অন্যতম সদস্য এহতেশামুল হক সজিব,
শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন সহ এলাকাবাসী, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন
হাফেজ মোঃ আব্দুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।