ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক চাঁদপুর প্রবাহের সম্মাননা পেলেন অ্যাড. জহিরুল ইসলাম

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১৭, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের মধ্যে আইন পেশায় যুক্ত হয়ে অ্যাডভোকেটশিপ অর্জনের অনন্য কৃতিত্বকেও বিশেষভাবে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার গণমাধ্যমে অ্যাডভোকেট জহিরুল ইসলামের অবদান প্রশংসনীয়। মাঠপর্যায়ের সাংবাদিকতা থেকে নিজ যোগ্যতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে প্রতিষ্ঠা পাওয়া তাঁর এ অর্জন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতা ও আইন পেশা—দুই ক্ষেত্রেই তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।

সম্মাননা গ্রহণ শেষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আইন পেশার পাশাপাশি বস্তুনিষ্ঠ, জনকল্যাণমুখী ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিজেকে নিবেদিত রাখবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়াও দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক, জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।