ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (যুবদল), হাজীগঞ্জ উপজেলা শাখা।

অনুমোদিত কমিটিতে মোঃ মহিউদ্দিন মাইনু সভাপতি, মোঃ নুরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাইফুল ইসলাম মিয়াজী সাধারণ সম্পাদক, মোঃ জামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ ওমর আল ফারুক সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুক্কুর আলম স্বাক্ষরিত অনুমোদনপত্রে জানানো হয়, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা উপজেলা যুবদলের দপ্তরে জমা দিতে হবে।

নবগঠিত আংশিক কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কমিটি অনুমোদনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।