ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাচারে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রথম রথযাত্রা উদযাপন

শান্তু ধর
জুলাই ১৬, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ও মেলা হিসেবে খ্যাত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ পূজা ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম রথযাত্রা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ টানার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো সাচার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রথ টানায় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, শত বছরের ঐতিহ্য বহনকারী এ রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা সাচারে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে সাচার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা।

মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ পণ্যের দোকান বসেছে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায়।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রথযাত্রা পরিদর্শন করেন।

তারা বলেন, এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।