ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
জুলাই ১৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার পরিবেশ ধরে রাখি, শিক্ষার আলোয় জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ শাহজালালের সভাপতিত্বে – মারুফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ- সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, অভিবাবক সদস্য সাইফুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুর রহমান, আবদুর রহমান আরজু সহ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন অভিভাবক সচেতন হলে আমাদের সন্তান সচেতন হবে। প্রত্যেক অভিভাবকের উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া, তার সন্তান সঠিক শিক্ষা গ্রহণ করছে কিনা,সুস্থ আছে কিনা, সন্তান কাদের সাথে চলাফেরা করছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে, ঘরে পড়াশোনার বিষয়ে সন্তানকে সময় দিতে হবে, খালি শিক্ষকের উপর নির্ভর করে থাকলে হবে না।

শিক্ষার পরিবেশ ঠিক রাখতে হলে, শিক্ষক, অভিভাবক সহ সবাইকে আন্তরিক হতে হবে, তাহলে প্রতিষ্ঠান এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।