ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মিম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, আদালতে স্বীকারোক্তি অভিযুক্ত মিনার

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তি
জুলাই ১৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার রহস্য ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করেছে শাহরাস্তি থানা পুলিশ। তদন্তে উঠে এসেছে, পারিবারিক প্রতিহিংসার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মামলার তদন্তে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, মিমকে গলা টিপে হত্যা করেন তার আপন বড় জ্যার দেবরের স্ত্রী কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩)।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) অভিযুক্ত কাজী সুমাইয়া আক্তার মিনা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শুরুতে ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রচারিত হলেও নিবিড় তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করে শাহরাস্তি থানা পুলিশ।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।