ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে ১০ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১৪, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

স্মার্ট, আধুনিক ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মজুমদার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ শুরু করেন। পরে রান্ধুনীমুড়া, মনিনাগ পশ্চিমপাড়া হয়ে সাতবাড়ি এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। তারা আগামী দিনে পৌরসভার প্রতিটি মহল্লা ও বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আমি হাজীগঞ্জ পৌরসভাকে একটি স্মার্ট, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।