ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের মদিনায় চাঁদপুর শাহরাস্তি ভাটনীখোলা প্রবাসী শাহ আলমের মৃত্যু

জাহাঙ্গীর আলম হৃদয়
জুলাই ১৩, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার সৌদি আরবের মদিনায় শাহরাস্তি ভাটনীখোলা প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়েছে বলে তার প্রবাসী ভাতিজা মিজানুর রহমান ও পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রবাসী শাহ আলম শাহরাস্তি উপজেলার সাহেব বাজার সবুজ সংঘের সদস্য ছিলেন , তিনি সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

ভাটনীখোলা পালের বাড়ি নিবাসী মো:শাহ আলম (আলম), পিতা মৃত আবদুল কাদের, সৌদি আরবের মদিনা শহরের বাসায়  রবিবার সকাল ৯.০০ ঘটিকায় অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাস , জেদ্দা কনস্যুলেট জেনারেল সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে।

তার মৃত্যুতে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস ও ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক , নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।