ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিত মোটর শ্রমিক কমিটির হাজীগঞ্জ শাখার উদ্বোধন ও পরিচিতি সভা

Chandpur Tribune
জুলাই ১২, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

‘একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’ এই শ্লোগানে নির্যাতিত মোটর শ্রমিক কমিটির হাজীগঞ্জ শাখার উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (১২ জুলাই) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে নবগঠিত শাখার উদ্বোধন ও অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালকদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন মোল্লা। তিনি বলেন, আমরা মোটর চালক শ্রমিকের বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। তাই, নির্যাতন প্রতিরোধে আমরা নিজেরা আইনের প্রতি সচেতন এবং সবাই এক ও ঐক্যবদ্ধ থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি হানিফ হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কবির হোসেন, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ঢাকা থেকে আগত নেতা মনির হোসেন, মাহফুজ হোসেন, চাঁদপুর জেলা সভাপতি আমিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক কলিম উল্যাহ, সাংগঠনিক সম্পাদক পাপ্পু খান, সড়ক ও মহাসড়ক বিষয়ক সম্পাদক টুটুল গাজী।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা উপদেষ্টা জাকির হোসেন, সভাপতি আব্দুর রহিম মুন্সী, সিনিয়র কার্যকরি সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলী, সাংগঠনিক সম্পাদক শাহমিরন, আইন বিষয়ক সম্পাদক সজল মুন্সী, সহ-মহাসড়ক বিষয়ক সম্পাদক মো. সজিব।

আলোচনার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং মোটর শ্রমিকদের কল্যাণ কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাও. জুনায়েদ হোসেন বাগদাদী। এসয় অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ’সহ হাজীগঞ্জ উপজেলা নির্যাতিত মোটর শ্রমিক নেতৃবৃন্দ ও চালকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।