ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬: অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি পেলেন নুর আহমদ জুয়েল

Chandpur Tribune
জুলাই ১২, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্ন, সৃজনশীলতা এবং অসাধারণ অর্জনকে সম্মান জানাতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’।

১১ জুলাই ২০২৬ (শনিবার) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা-তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নুরুল ইসলাম চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

শিল্প ও বাণিজ্য, রেমিট্যান্স, আবাসন, চিকিৎসা, তরুণ উদ্যোক্তা, অভিনয়, সংগীত এবং মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ অনুষ্ঠানে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নূর ট্রাভেল ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী নুর আহমদ জুয়েল। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণের পর নুর আহমদ জুয়েল বলেন, এই স্বীকৃতি তাঁর জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা।

এ সময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

“যোগ্যতার স্বীকৃতি, সাফল্যের সম্মান— কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬। গুণীজনের সম্মাননায়, এগিয়ে যাক বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক অবদান রাখার অনুপ্রেরণা জুগিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।