ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ২০ বছর পর দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক, কঠোর নজরদারির ঘোষণা

Chandpur Tribune
জুলাই ১১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রায় দুই দশক ধরে দুর্গন্ধে ভোগান্তির পর অবশেষে ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সকালে সাভারের আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাসড়ক ও আশপাশের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সাভারবাসী যেন ময়লার দুর্গন্ধ থেকে স্থায়ীভাবে মুক্তি পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও পরিবেশবান্ধব করা হবে।”

মীর শাহে আলম আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নতুন করে কেউ বর্জ্য ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আমিনবাজার ল্যান্ডফিল থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের কারণে মহাসড়ক ব্যবহারকারী এবং আশপাশের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সরকারের নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের উন্নয়ন ঘটবে এবং জনভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।