ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু

Chandpur Tribune
জুলাই ১০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্মার্ট,পরিকল্পিত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

 

শুক্রবার (১০ জুলাই ২০২৬) জুমার নামাজের আগে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার আমিন রোডে দোকানে দোকানে গিয়ে তিনি গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।

পরে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদে উপস্থিত হন। সেখানে মসজিদের মোতাওয়াল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

অ্যাডভোকেট টিটু মসজিদে পবিত্র খুতবার বয়ান শোনেন এবং মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, পৌরবাসীর মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তর করা সম্ভব।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।