জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
আলোচনা সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান পাটোয়ারী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কায়সার আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রমের প্রসার এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
