ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Chandpur Tribune
জুলাই ৯, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এসব কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন এবং চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের পূর্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।