ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ৭, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন আল্লামা মুহাদ্দিস মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী। সংগঠনের কেন্দ্রীয় সর্বশেষ সাধারণ সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলেম-ওলামা ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা মোহাম্মদ হেদায়েত উল্লাহ আল-ক্বাদেরী (মাঃজিঃআঃ) পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা।

তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা আব্দুল বারী জিহাদী আল-মুজাদ্দেদী (রহ.)-এর জামাতাও।

ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুরের দাসাদী ডি.এস.আই.এস. স্নাতকোত্তর কামিল (এম.এ) মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ইরাকের বাগদাদস্থ মুসতানছারিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন অ্যারাবিক, বি.এ. অনার্স, এম.এ, এম.এম ও এম.এফ ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া,ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এমফিল গবেষক।

কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় আল্লামা মুহাদ্দিস মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও দ্বীনি খেদমতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।