ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে মুরগির খামারে ঝোপে মিলল শটগান

Chandpur Tribune
জুলাই ৭, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলার বেলতলী নয়াকান্দি এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে দুটি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

রোববার দিবাগত গভীর রাতে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১১-এর সিপিসি-২ নারায়ণগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে দুইটার দিকে মতলব উত্তরের বেলতলী নয়াকান্দি এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। এলাকাটি স্থানীয়ভাবে আলোচিত ‘লেংটা মাজার’ এলাকা হিসেবে পরিচিত। সেখানকার একটি মুরগির খামারের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ তল্লাশি করে দুটি দেশীয় শটগান ও শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দমন এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অস্ত্রের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, র‍্যাবের পক্ষ থেকে অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।