ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ৪, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী ৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে গাজী বাড়ি জামে মসজিদে আছরের নামাজের পর তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।

নামাজ শেষে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ হাসান মিয়াজী। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এলাকার সমস্যা,নাগরিক প্রত্যাশা এবং উন্নয়নসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন,হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী এবং বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবেন।

তিনি বলেন, “একটি আধুনিক,পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়দের ভাষ্য, এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ার পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।