ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিএনপি নেতা মনির সর্দারের মৃত্যুতে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর শোক

হাজীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সর্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

শুক্রবার (৩ জুলাই) তিনি শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বিলওয়াই গ্রামের সর্দার বাড়ির বাসিন্দা মো. মনির হোসেন সর্দার অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ১০টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উপজেলা বিএনিপর যুগ্ম আহবায়ক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী শোক বার্তায় বলেন, বিএনপি নেতা মো. মনির হোসেন সর্দারের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, মনির সর্দার একজন সজ্জন মানুষ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।