ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

Chandpur Tribune
জুন ২৯, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে মো. রনি হোসেন (২৫) ও মো. আব্দুল হান্নান (২৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার উপজেলার চিতোষী ইউনিয়নের উঘারিয়া গ্রামের নুনিয়া এলাকা থেকে ১১পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি রনিকে আটক করা হয়। সে সিমাইল গ্রামের হারুনুর রশিদের ছেলে।

এছাড়া একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ি এলাকায় পুরাতন ব্রীক ফিল্ডের সামনে থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল হান্নানকে আটক করা হয়। সে উপজেলার ফেরুয়া গ্রামের বেপারী বাড়ির মো. সেলিমের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া বাজার টু স্বেতী নারায়নপুর নুনিয়া রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার এসআই(নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্স।

এসময় ওই এলাকার নোয়া বাড়ীর পাশে মোস্তাফার ঘরের সামনে থেকে মাদক কারবারি রনিকে ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে একই ইউনিয়নের আয়নাতলী গ্রামের পাটোয়ারী বাড়ীর সামনে পুরাতন ব্রীক ফিল্ড সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার এসআই(নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স। এসময় মাদক কারবারি আব্দুল হান্নানকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের এবং ওই মামলা গ্রেফতার দেখানো হয়েছে।

আগামিকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।