শাহরাস্তির মানব কল্যাণে নিবেদিত আয়েত আলী ভূঁইয়া । আয়েত আলী ভূঁইয়ার সাথে পরিচয় হয়েছে শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার স্যারের মাধ্যমে।
১৯৯৬ সাল থেকে চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে পাশে রয়েছেন, শাহরাস্তির সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে যথেষ্ট ভূমিকা, বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট শিল্পপতি , শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া ।
যার সঙ্গে আমার পথচলা প্রায় ৩০ বছর ।এই মানুষটি দীর্ঘ বছর ধরে নিরবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন । শিক্ষালয় থেকে শুরু করে স্কুল,কলেজ,মাদ্রাসা, মসজিদ, গ্রাম উন্নয়ন, এমন কোন জায়গা নেই যেখানে উনার অবদান নেই। নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছেন ,প্রতিবছর অসহায় গৃহহীন মানুষের মধ্যে ঢেউ টিন বিতরণ করে থাকেন উনার সাধ্য অনুযায়ী।
শাহরাস্তি উপজেলায় সম্প্রীতিময় রাজনৈতিক নেতা হিসাবেও তিনি সফল।
জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের কাছে পছন্দের একজন মানুষ ।
বর্তমানে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার দিয়ে প্রশংসিত হয়েছেন।
আয়েত আলী ভূঁইয়া তিনি সচেতন একজন মানুষ হিসাবে দীর্ঘ বছর ধরে সমাজের মধ্যে শিক্ষার আলো ছড়াতে মানুষের কল্যাণে নিরবে একজন দানবীর হিসেবে কাজ করে যাচ্ছেন।
মহান আল্লাহ উনাকে সুস্থ এবং দীর্ঘায়ু দান করুন, সততা এবং স্বচ্ছতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমিন।
