ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রবাসীদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

Chandpur Tribune
জুন ২৮, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলায় অসহায় সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অর্থায়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়। মানবিক এই উদ্যোগে অর্থায়ন করেছেন প্রবাসী মো. কামরুজ্জামান মজুমদার (জামাল)।

বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী।

 

তিনি বলেন, প্রবাসী ভাইদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অত্র এলাকার অসহায় ও দুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা দেবে। স্থানীয় বাসিন্দারা প্রবাসী ফোরামের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এলাকাবাসী জানান, স্পেন প্রবাসী বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি জনকল্যাণমূলক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বল্প খরচে বাংলাদেশের যেকোনো প্রান্তে রোগী পরিবহন করা যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র, গর্ভবতী মা, জরুরি রোগী ও বিপদগ্রস্ত মানুষের জন্য এই সেবা হবে আশার আলো।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।