ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লাওকোরা স.প্রা.বি ম্যানেজিং কমিটি গঠন সভাপতি রফিক সহ সভাপতি রহমত

হাজীগঞ্জ প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ৮২ নং লাওকোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পাটোয়ারী সভাপতি ও সহ সভাপতি ইউপি সদস্য রহমত উল্লাহ ভূইয়া নির্বাচিত হন ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভা প্রধানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সৈয়দ নাছির আহম্মেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব গঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ সভাপতি রহমত উল্লাহ ভূইয়া,মিজানুর রহমান মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মেহেদী হাছান পাপ্পু।

এ সময় আরো উপস্থিত ছিলেন,শিক্ষক প্রতিনিধি খোদেজা বেগম,অভিভাবক সদস্য ইলিয়াছ বেপারী, বিদ্যুৎসাহী সদস্য কামরুজ্জামান আজাদ, অভিভাবক সদস্য আবু সুফিয়ান শুভ, শাহীন মজুমদার, স্বপন পাটোয়ারী, গাজী ইব্রাহীম, ইমান রাজ ও শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।