ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি ও বিএমটি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম
জুন ২৭, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা অংশগ্রহণ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. এমরান হোসেন,অ্যাডভোকেট মিজানুর রহমান। এসময় শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. ইফতেখার আলম,মো. জাহাঙ্গীর আলম,বিকাশ চক্রবর্তী, কামরুল হাছান,মাকছুদুর রহমান ও শাহজাহান সরকার।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুরুজ্জামান আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করেন তানহা আক্তার,মাকছুদা আক্তার, মাফিয়া আক্তার ও ইফাত মুন্সি।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার এবং মো. মাসুদুর রহমান।

আলোচনা সভা শেষে বিদায়ী এইচএসসি ও বিএমটি শিক্ষার্থীদের সফলতা,উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা মনোযোগসহকারে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।