নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের সাথে নদীতে মাছ ধরায় বিতর্কিত সেই কৃষি ব্যাংকের এজিএম মোঃ কাইয়ুম খানকে অবশেষে লক্ষ্মীপুর জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে চাঁদপুর জেলা থেকে লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়েছে। কৃষি ব্যাংকের নির্ভরযোগ্য এক সূত্র চাঁদপুর ট্রিবিউন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে কৃষি ব্যাংক চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর শাখার ম্যানেজার রাজিব হোসেন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি ব্যাংকের (চাঁদপুর অঞ্চল) এজিএম কাইয়ুম খান স্যারকে লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়েছে। এ ব্যাপারে অফিস আদেশ জারি করেছে।
এ ব্যাপারে চাঁদপুরের তথ্য প্রদানকারী কর্মকর্তার কাছে ফোন দিলে তিনি এ বিষয়ে তথ্য দিতে অপারগতা জানান।
উল্লেখ্য, চাঁদপুর মেঘনা নদীতে নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরায় এই ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলেকে আটক করে নৌ পুলিশ। চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ মোশফিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে ০৪ নভেম্বর কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানকে আদালত জামিন প্রদন করেন। পরে অফিস কর্তৃপক্ষ তাকে লক্ষ্মীপুর জেলায় শাস্তিমূলক বদলি করেন।
