চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাড়া মধ্য এলাকার কাজী বাড়ির বাসিন্দা আবদুল হালিমের ছোট ছেলে শান্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত ঘটনায় শান্ত গুরুতরভাবে আহত হন। ঘটনাটি ঘটার পরপরই স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শান্তের অকাল প্রয়াণে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন। একজন সম্ভাবনাময় তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
