ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

Chandpur Tribune
জুন ২৬, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ।

নিহত মরিয়ম আক্তার (৩২) ওই গ্রামের আলমগীর হোসেন স্ত্রী। মরিয়মের বাবার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামে।

 

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। দুই বছর ধরে আলমগীর এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।

প্রতিবাদ করলে মরিয়মকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হত বলে অভিযোগ স্বজনদের।

পরিবারের দাবি, ঘটনার দিন বিকালে পরকীয়ার বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মরিয়মকে বেধড়ক মারধর করেন আলমগীর। আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।