ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল, সাঁতার না জানায় প্রাণ গেলো স্কুলছাত্রের

Chandpur Tribune
জুন ২৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর আব্দুল্লাহ রাহাত (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পুরান বাজার ৫ নম্বর ঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহাত পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর নদীতে গোসল করতে নামে রাহাত। সাঁতার না জানার কারণে একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয় দুই যুবক নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাহাত ছিল অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।