চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডেলটা কোম্পানির প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল। বৃহস্পতিবার দুপুরে কোম্পানির অফিসিয়াল কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় তার বহনকারী সিএনজি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইব্রাহিম খলিল চাঁদপুর ট্রিবিউনের সম্পাদক মো. মজিব পাটোয়ারীর বড় ভাই এবং চাঁদপুর ট্রিবিউন পরিবারের একজন সদস্য হিসেবে পরিচিত।
দূর প্রবাসে অবস্থানরত সাংবাদিক মজিব পাটোয়ারী বড় ভাইয়ের দুর্ঘটনার সংবাদ শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রবাসে থেকে আজ ভাইয়ের পাশে থাকতে না পারার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সকলের কাছে আমার বড় ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।”
চাঁদপুর ট্রিবিউন পরিবারের পক্ষ থেকেও মো. ইব্রাহিম খলিলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং সকলের নিকট তার জন্য আন্তরিক দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
