ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মাদ্রাসার প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Chandpur Tribune
জুন ২৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

চাঁদপুর সদর প্রতিনিধি জানান, বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে আজ বৃহস্পতিবার এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। এতে মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় অভিভাবকেরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মাদ্রাসার সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সীমানা প্রাচীর না থাকায় মাদ্রাসার অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতার মধ্যে যাতায়াত করছেন এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।