ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

Chandpur Tribune
জুন ২৫, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামিম মোল্লা নামের এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

 

আজ (বুধবার, ২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘বুধবার দুপুরে শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন শামিম মোল্লাকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।’

 

আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শামিম জানায়, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে সাত হাজার টাকার বিনিময়ে এসব গাঁজা কুমিল্লা থেকে শরীয়তপুর জেলায় নিয়ে যাচ্ছিলো।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।